
ঘরোয়া রান্নার সেই চেনা আর আসল স্বাদ ফিরিয়ে আনতে ক্লোরোফিলাস (Klorofilus) নিয়ে এলো ৪টি নিত্যপ্রয়োজনীয় মসলার এক জাদুকরী কম্বো! বাজার থেকে কেনা বাসি মসলা আর নয়—এখন আপনার রান্নার ধরন অনুযায়ী মরিচের ঝাল থেকে শুরু করে মসলার নিখুঁত মিশ্রণ (Ratio), সবকিছুই কাস্টমাইজ হবে একদম আপনার নিজের পছন্দে। আপনি যেভাবে চাইবেন, ঠিক সেভাবেই আপনার দুয়ারে পৌঁছে যাবে শতভাগ খাঁটি ও সুগন্ধি মসলা!
সমস্যা: বাজারে যে মসলা পাওয়া যায়, তা কতদিন আগের ভাঙানো তা আমরা কেউ জানি না। অনেক সময় কৃত্রিম রঙ বা নিম্নমানের উপাদান মেশানো থাকে, যা পরিবারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার সবার বাড়ির ঝালের চাহিদাও এক নয়!
আমাদের সমাধান: ক্লোরোফিলাস কোনো বাসি বা আগে থেকে প্যাকেটজাত মসলা বিক্রি করে না। আপনি অর্ডার করার পর, আপনার চাহিদা শুনে তবেই আমরা মসলা ভাঙাই (Grinding)। ফলে মসলার প্রাকৃতিক সুগন্ধ ও খাঁটি গুণাগুণ থাকে একদম অক্ষুণ্ণ।

১. প্রিমিয়াম হলুদ গুঁড়ো (The Golden Touch): আমরা সাধারণ কোনো হলুদ ব্যবহার করি না। বিখ্যাত হিরোট এবং কপিলমুনি—এই দুই জাতের বাছাইকৃত হলুদ প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা হয়। তারপর কড়া রোদে শুকিয়ে আমরা সংরক্ষণ করি। ২টিই দেশী জাতের। হিরোট কালারের জন্য সেরা, রান্নায় আসবে চমৎকার প্রাকৃতিক রঙ। কপিলমুনি ফ্লেভারের জন্য সেরা।
২. কাস্টমাইজড মরিচ গুঁড়ো (Your Spicy Choice): ঝাল কম নাকি বেশি? সিদ্ধান্ত আপনার! আমাদের এখানে পাচ্ছেন মরিচের ঝাল পুরোপুরি নিজের মতো করে নেওয়ার সুবিধা।
৩. সুগন্ধি জিরা গুঁড়ো (The Royal Aroma): রান্নায় আসল শাহী সুবাস আর স্বাদ আনতে আমরা দিচ্ছি নরমাল জিরা এবং শাহী জিরার এক অপূর্ব মিশ্রণ।
৪. খাঁটি ধনিয়া গুঁড়ো (The Fresh Blend): একদম বাছাইকৃত তরতাজা ধনিয়া, যা আপনার তরকারির গ্রেভি বা ঝোলকে করবে আরও ঘন এবং সুস্বাদু।
আপনার পরিবারের মুখের স্বাদ আর স্বাস্থ্যের খেয়াল আপনার চেয়ে ভালো কে-ই বা বোঝে বলুন? তাই ক্লোরোফিলাস-এর কম্বোতে মরিচের ঝাল পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি নিজেই: